,

পাইনঅ্যাপল ফ্রাইড রাইস

news-image

অনলাইন ডেস্ক : আনারসের স্বাস্থ্য উপকারিতা অনেক। গরমে শরীর ঠান্ডা রাখতে রসালো আনারসের বিকল্প নেই! আপনি জানেন কি, আনারস দিয়ে বাহারি পদ তৈরি করা যায়। আনারসের ফ্লেভার খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে। তেমনই এক সুস্বাদু পদ হলো পাইনঅ্যাপল ফ্রাইড রাইস।

চাইনিজ ফ্রাইড রাইসের মধ্যে পদটি অন্যতম। আনারস দিয়ে তৈরি করা হয় বিশেষ পদটি। তৈরি করতেও সময় অনেক কম লাগে। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. আনারস কুচি আধা কাপ
২. তেল ২ টেবিল চামচ
৩. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৪. কাঁচা মরিচ কুচি ২টি
৫. মুরগির মাংসের টুকরো ১ কাপ
৬. চিংড়ি (খোসা ছাড়ানো) আধা কাপ
৭. পোলাও চালের ভাত ৩ কাপ
৮. কাজুবাদাম ভাজা ১/৪ কাপ
৯. কচি পেঁয়াজ কুচি ২টি
১০. ফিশ সস ২ টেবিল চামচ
১১. সয়া সস ১ টেবিল চামচ
১২. পুদিনা পাতা ১০টি
১৩. শুকনো মরিচ ২টি
১৪. কাঁচা মরিচের ফালি ১টি

পদ্ধতি

ফুটানো পানিতে চিংড়ি মাছ ৩ মিনিট সেদ্ধ করে নিন। বড় একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ, ৩-৪ মিনিট ভাজুন। এবার মুরগির মাংস ভেজে নিন। মাংস সেদ্ধ হয়ে গেলে চিংড়ি এবং ভাত দিয়ে ভেজে নিন।

ভাত ভাজা হলে আনারস, কাজুবাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। একটু নেড়ে ফিশ সস এবং সয়া সস দিয়ে ভালো করে ভাজতে থাকুন। হয়ে গেল ফ্রাইড রাইস। এবার সার্ভিং বলে ঢেলে পুদিনা পাতা, শুকনো মরিচ ও কাঁচা মরিচ উপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ