,

মজাদার ডিম টোস্ট

news-image

বিকেলে চায়ের সাথে আড্ডা টা আরও একটু মাতিয়ে তোলার জন্য প্রয়োজন মজাদার নাস্তা। তাই আমাদের আজকের আয়োজন মজাদার ডিম টোস্ট।

খুব অল্প সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করে নেয়া যায় এটি। এটি তৈরি করার জন্য প্রথমে একটি ডিম ফেটে নিন। এর সাথে এক চিমটি লবণ যোগ করুন। এখন পাউরুটি এই ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে তেলে ভেঁজে টোস্ট করে নিন।

বাড়তি স্বাদের জন্য ডিমের সাথে কাচামরিচ কুঁচি এবং ধনিয়া পাতা কুঁচি মেশাতে পারেন।

ব্যাস এভাবেই খুব সহজে ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারেন মজাদার এবং সুস্বাদু বিকেলের নাস্তায় মজাদার ডিম টোস্ট

 

এ জাতীয় আরও খবর