,

স্কুলে আর যাওয়া হবে না মারিয়ার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার (৭) নামে তৃতীয় শ্রেণির এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ফাইজা (৭) নামের আরেক মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মারিয়াকে মৃত ঘোষণা করেন। আর ফাইজাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে। এলাকাবাসী অটোরিকশা আটকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মারিয়া আক্তারের বাবা মো. জুলফিকার আলী হায়দার বলেন, আমার মেয়ে পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। সকাল সাড়ে ৭টার দিকে স্কুলে যাওয়ার সময় মারিয়া ও ফাইজাকে একটি দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দেয়। এতে আমার মেয়ে ও ফাইজা গুরুতর আহত হয়। খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়েকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাইজার চিকিৎসা চলছে।

ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরীন জানান, ঘটনার পরপরই অটোররিকশার চালককে আটক করা হয়েছে। যেকোনো পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯