,

‘টিম মিটিংয়ে ঠিক হয়েছিল গাঙ্গুলীর পাঁজরে আঘাত করতে হবে’

news-image

স্পোর্টস ডেস্ক : দ্রুত গতির বোলার হিসেবে শোয়েব আখতারের জুড়ি মেলা ভার। তিনিই এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম বলটি করে রেকর্ডের পাতায় রয়েছেন। তার সময়ে প্রতিপক্ষের ব্যাটাররা নিশ্চিত ভয়েই থাকতেন। ডানহাতি এই পাকিস্তানি পেসার কখনও ইচ্ছাকৃতভাবে খেলোয়াড়দের আহত করেছেন,কখনও অনিচ্ছাকৃতভাবে বাজে শট খেলে তার বলে ব্যাটারদের ব্যাথা পেতে দেখা গেছে।

খেলোয়াড়ি জীবনে শোয়ব আখতার উইকেটে থাকা ব্যাটারদের এক চুলও ছাড় দিতেন না। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পেলে আরও ভয়ংকর হয়ে উঠতেন। যদিও ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং অবসর নেওয়ার পরেও ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করতে দেখা যায় তাকে।

এবার ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগের সঙ্গে এক আলোচনায় শোয়েব আখতার আরও এক তথ্য ফাঁস করলেন। যা সমর্থকদের অবাকই করেছে।

ক্রিকেট ক্যারিয়ারে শোয়েব উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা ও ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গা্ঙ্গুলীর মতো দুর্দান্ত ব্যাটারদের বিপজ্জনক ডেলিভারির যন্ত্রণা দিয়েছিলেন। ২০০৪ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে ওয়েস্ট লারার মাথায় আঘাত করেছিলেন। আর ১৯৯৯ সালে মোহালিতে একটি ওয়ানডে ম্যাচে শোয়েব আখতারের শর্ট পিচ বলে আহত হয়েছিলেন সৌরভ। আখতারের সেই বলে ভারতের কিংবদন্তি সৌরভ পাঁজরে আঘাত পেয়েছিলেন।

শোয়েব আখতার, স্টার স্পোর্টস শো‘ফ্রেনমিজ’-এ বীরেন্দ্র শেবাগের সঙ্গে একটি শো’তে বসেছিলেন। সেই সময়ে কথোপকথনে আখতার প্রকাশ করেছেন যে, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে টিম মিটিং-এ তাকে ব্যাটারদের মাথা এবং পাঁজরে ব্যাটসম্যানদের লক্ষ্য করতে বলা হয়েছিল। সেই খেলোয়াড়দের মধ্যে সৌরভের নামও ছিল।

শোয়েব আখতার বলেন, ‘আমি সবসময় ব্যাটারদের মাথা ও পাঁজরে আঘাত করার চেষ্টা করতাম। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম গাঙ্গুলীর পাঁজরে টার্গেট করব। আসলে এটা আমাদের মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল,যেখানে আমি কীভাবে ব্যাটারদের আঘাত করার চেষ্টা করব তা নিয়ে আলোচনা হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, ‘আমাকে কি তাকে আউট করতে হবে না?’

শেবাগ জবাবে বলেন, ‘আমি নিশ্চিত সৌরভ অবশ্যই এই অনুষ্ঠানটি শুনছেন।’ আখতার সেটি শুনে বলেন,‘আমি সৌরভকে পরে বলেছিলাম যে আমাদের পরিকল্পনা ছিল আপনার পাঁজরে আঘাত করতে হবে। আমরা আপনাকে আউট করতে চাইনি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না