,

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রী তোলার সময় বাসের নিচে চাপা পড়ে শিশুসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। আজ রোববার বিকালে এক্সপ্রেসওয়ের কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ৫ বছর ও আরেক জনের ২১ বছর।

আহতরা হলেন, তানিয়া আক্তার (২৫), সুমাইয়া (১৮), আক্তার হোসেন (৩৩), তনয় বরাল (২৩), ফেরদৌসি আক্তার (৫০), হেনারা বেগম (৬১), শিরীন সুলতানা (৩৮), মনির হোসেন (৪০), নজরুল ইসলাম (৬০), হাসানা (৩৩), গোলাম কবীর (৪৫)।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওই দু’জন বাসে ওঠার জন্য কেয়টখালি এলাকায় এক্সপ্রেসের পাশে অপেক্ষায় ছিল। এ সময় ঢাকামুখী ‘মোল্লা পরিবহন’র একটি বাস তাদের ওঠানোর জন্য গতি কমিয়ে আনে। তখন পেছন থেকে আসা ‘সাকুরা পরিবহন’ ও ‘শরীয়তপুর পরিবহন’র অপর দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ও ব্যক্তিকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয় তিন বাসে থাকা অনেকেই। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. জোবায়েদ আহসান খান জানান, দুর্ঘটনায় আহত ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না