,

বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিলেন তিনি

news-image

অনলাইন ডেস্ক : গ্রেপ্তার এড়াতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছেন সৌদি আরবের এক ব্যক্তি। স্থানীয় সময় গত বুধবার জেদ্দায় ওই বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করে। এতে বলা হয়, নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ বিন জায়েদ আল-শেহরি। ২০১৫ সালে দেশটিতে ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত বুধবার রাতে জেদ্দার আল সামির এলাকায় নিরাপত্তা বাহিনী আল-শেহরিকে গ্রেপ্তারের চেষ্টা করে। ওই সময় তিনি বিস্ফোরণ ঘটান। সঙ্গে সঙ্গে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেখানে গ্রেপ্তার করতে যাওয়া নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য আহত হন। এর মধ্যে একজন পাকিস্তানি নাগরিকও ছিলেন।

এসপিএ’র প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতের আঘাতের বিস্তারিত বিবরণ জানা যায়নি।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, আল-শেহরিকে একটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ সেলের সদস্য হিসেবে সন্দেহ করা হয়। ২০১৫ সালে আভাতে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার সমন্বয় করে। যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারায় ছিলেন।

ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য ও বাংলাদেশি ৪ নাগরিক মারা যান। আহত হয়েছিল আরও ৩৩ জন।

২০১৬ সালের প্রথম দিকে সৌদি আরব সরকার বোমা হামলার সঙ্গে জড়িত ছয়জন সৌদি নাগরিকের নাম প্রকাশ করে। সেই তালিকায় আল-শেহরির নামও ছিল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির