,

ছেলেকে খুঁজতে গিয়ে লাশ পেলেন মা

news-image

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে আনোয়ারুল আজিম (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করে বাড়ির সামনে মরদেহ ফেলে গেছে দুষ্কৃতীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আনাওয়ালা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল ওই এলাকার মৃত ফজল বারিকের ছেলে এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা। আনোয়ারুল পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করলেও মাঝে মধ্যে বাড়িতে যাতায়াত করতেন।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান মাহমদুল হক বলেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়তে ঘর থেকে বের হন আনোয়ারুল। তবে নামাজের সময় পেরিয়ে গেলেও ঘরে ফেরেননি তিনি। পরে তার খোঁজে বের হলে বাড়ির গেইটের সামনে ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান মা। তাৎক্ষণিক বাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুলকে মৃত ঘোষণা করেন। ইউপি চেয়ারম্যান আরও জানান, আনোয়ারুলের গলা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে আজ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও পিবিআই।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, ধর্মপুরে আনোয়ারুল আজিম নামে এক ব্যক্তিকে বাড়ির গেইটের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না