,

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : আজ দুপুরের পরই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপ জানিয়েছিলেন, বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তির বিষয়ে বিসিবি যে চিঠি সাকিবকে দিয়েছিল, তার জবাব দেয়ার শেষ সময় আজ।

আর সন্ধ্যার আগেই বিসিবির কাছে পৌঁছে গেছে সাকিবের চিঠি। বেটিং কোম্পানি বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।

এর আগেই মৌখিকভাবে বিসিবি সভাপতির কাছে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছিলেন সাকিব। কিন্তু বিসিবি চেয়েছিল, তাদের দেয়া চিঠির জবাবে সাকিব লিখিতভাবে জানাক যে, তিনি চুক্তি বাতিল করেছেন। এ নিয়েই দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পাপন।

এরপরই সাকিবের কাছ থেকে চিঠি পেয়েছে বিসিবি। বিসিবি সভাপতিও সাকিবের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে মিডিয়াকে বলেছেন, ’হ্যাঁ, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।’

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী