,

কানে হঠাৎ কিছু ঢুকে গেলে দ্রুত যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : কান শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অসাবধানতা কিংবা দুর্ঘটনাবশত শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গে নানা সমস্যা হতে পারে।

যেমন- কাঠি দিয়ে কান পরিষ্কার করতে গেলে তা ভেঙে যাওয়া কিংবা কানে পোকামাকড়, মশা-মাছি ইত্যাদি ঢুকে পড়ার ঘটনা যখন তখনই ঘটতে পারে।

বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বেশি ঘটে থাকে। এমন পরিস্থিতিতে দ্রুত কী করবেন জেনে নিন-

বিশেষজ্ঞদের মতে, এমন কোনো ঘটনা ঘটলেও কান বেশি খোঁচাখুঁচি করবেন না। এতে সমস্যা আরও বাড়তে পারে। এক্ষেত্রেও যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কানে কটনবাডের অংশ, দেশলাইয়ের কাঠি, পালক, ধান, ফলের বীজ, মুড়িজাতীয় কিছু ঢুকলে চিকিৎসকের কাছে যেতে দেরি হলেও অসুবিধা নেই।

তবে মশা-মাছি, তেলাপোকা, পিঁপড়ে বা অন্য কোনো জীব ঢুকে পড়লে দ্রুত ব্যবস্থা নিন। না হলে গুরুতর সমস্যা হতে পারে। জেনে নিন কানে হঠাৎ মশা-মাছি কিংবা কোনো পোকা ঢুকে গেলে কী করবেন?

>> এক্ষেত্রে প্রথমেই কানের মধ্যে টর্চলাইট ফেলুন। এতে পোকা জীবন্ত থাকলে আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় বেরিয়ে আসতে পারে।

>> পোকা ঢুকলেই সঙ্গে সঙ্গে অলিভ অয়েল কিংবা নারকেল তেল কয়েক ফোঁটা কানে দিন। এতে পিঁপড়া বা পোকামাকড় মরে যাবে ও ব্যথা কমে যাবে। এরপর চিকিৎসকের কাছে যান।

>> কানে জড় পদার্থ ঢুকলে সেটিকে বের করার জন্য খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ছিদ্র হতে পারে।

>> বিশেষজ্ঞদের পরার্মশ অনুযায়ী, কানে মশা-মাছি বা পোকা ঢুকলে এক হাত দিয়ে নাক চেপে ধরুন। আরেক হাত দিয়ে অন্য কান চেপে ধরুন।

এতে ভেতরে থাকা পোকা বেরিয়ে আসে। তবে বেশিক্ষণ আবার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন না। এতে বিপদ আরও বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ