,

দুর্ঘটনায় আম্পায়ার রুডি কোয়ের্তজেনের মৃত্যু

news-image

ক্রীড়া ডেস্ক : ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আম্পায়ার রুডি কোয়ের্তজেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকার রিভারডেলে এক মারাত্মক দুর্ঘটনায় সঙ্গীসহ নিহত হয়েছেন তিন।

দেশটির আলগোয়া এফএম নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কোয়ের্তজেনের ছেলে রুডি কোয়ের্তজেনন জুনিয়র। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার আম্পায়ারিং করা কোয়ের্তজেনের বয়স হয়েছিল ৭৩ বছর।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে কেপটাউন থেকে গলফ খেলে নেলসন ম্যান্ডেলা বেতে নিজের বাড়িতে ফেরার পথে উল্টো পাশ থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কোয়ের্টজেনদের গাড়ির।

কোয়ের্তজেনের ছেলে আরও জানান তার বাবার একদিন আগেই বাড়ি ফেরার কথা ছিল, কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি একটি গলফ প্রতিযোগিতায় গিয়েছিলেন। সোমবারই তাদের ফেরার কথা ছিল। কিন্তু আরেক রাউন্ড গলফ খেলতেই থেকে গিয়েছিলেন তারা।

১৯৪৯ সালে ২৬ মার্চ কেপ প্রভিন্সের কেনিসনায় জন্মগ্রহণ করা কোয়ের্তজেন রেলওয়েতে কেরাণির চাকরির পাশাপাশি স্থানীয় লিগ ক্রিকেটে খেলতেন। খেলা ছেড়ে ১৯৮১ সালে আম্পায়ারিংয়ে আসা কোয়ের্তজেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ পরিচালনা করেন ১৯৯২ সালে ৯ ডিসেম্বর। পোর্ট এলিজাবেথে সেই ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল ভারত। ওই সিরিজেই টেস্টেও অভিষেক হয় তার। ওই সিরিজেই প্রথম টিভি আম্পায়াররা রানআউটের সিদ্ধান্ত নিয়েছিলেন।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা রেকর্ড নিয়েই অবসরে গিয়েছিলেন কোয়ের্তজেন। পরে তার ৩৩১ ম্যাচের রেকর্ড ভাঙেন পাকিস্তানের আলিম দার। ১৯৯৭ সালে আইসিসির পূর্ণকালীন আম্পায়ার হওয়া কোয়ের্তজেন ১০৮টি টেস্ট, ২০৯টি ওয়ানডে, ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ১টি মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার ছিলেন। এ ছাড়া টিভি আম্পায়ার হিসেবে কাজ করেছেন আরও ৬৬টি আন্তর্জাতিক ম্যাচে।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা রেকর্ড নিয়েই অবসরে গিয়েছিলেন কোয়ের্তজেন। পরে তার ৩৩১ ম্যাচের রেকর্ড ভাঙেন পাকিস্তানের আলিম দার।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী