,

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে গ্রিনলাইন সার্ভিসের একটি বাসের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের চালক আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কুমিল্লার নাঙ্গলকোট এলাকার বাসিন্দা। আহতরা হলেন- তরিকুল আলম, রাজু মিয়া ও মো. তৈমুর খান। তারা সবাই বাসের যাত্রী।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটায় মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুতগতির বাসটি মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক আলী হোসেন নিহত হন। এ সময় বাসের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, ‘বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে।’

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর