,

বাড়তি ভাড়া নেওয়ায় রাইদাকে ১২ হাজার টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ায় রাজধানীর পোস্তগোলা-দিয়াবাড়ী রুটে চলাচলকারী রাইদা পরিবহনের একটি বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ আগস্ট) রামপুরার সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত বাসটিকে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াৎ। তিনি বলেন, ভাড়া তদারকিকালে রাইদা পরিবহনের একটি বাস থামানো হলে যাত্রীরা বাড়তি টাকা নেওয়ার অভিযোগ তোলেন। দেখা যায় বাসে নতুন ভাড়ার তালিকাও প্রদর্শিত হয়নি। পরে বাসটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

সেখান থেকে অতিরিক্ত আদায়কৃত অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সারাদিন অতিরিক্ত ভাড়া আদায় ও নতুন ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়টি তদারকি করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির