,

এবার ট্রেনের ভাড়া বাড়ানোর ইঙ্গিত রেলমন্ত্রীর

news-image

তেলের দাম বাড়ায় নগর মহানগরে এবং দূরপাল্লার বাসে বেড়েছে ভাড়া। সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুন করার প্রস্তাব দিয়েছে মালিকরা। তাই ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার রেল ভবনে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। তাই আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিইনি। কারণ বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে।’

ভাড়া বাড়ানোর বিষয়ে রেলওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। তবে ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বর্তমানে অনেকাংশে বেড়েছে। যার ফলে রেল পরিচালনায় ফুয়েলিংয়ে দাম বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯