,

বঙ্গমাতার আত্মত্যাগ খুব কমই উঠে এসেছে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি জাতির স্বাধীনতার জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব তার জীবনের সবকিছু ত্যাগ করেছেন। কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য আমার মায়ের যে আত্মত্যাগ, তা খুব কমই উঠে এসেছে।’

আজ রোববার সকালে ‘বঙ্গমাতা : এ প্যারাগন অব উইমেন লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্যোগে সম্মেলনটি শুরু হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম, সেই সংগ্রামের সারথি ছিলেন আমার মা। তিনি সবসময় সাহস জুগিয়েছেন। আন্দোলন-সংগ্রামের জন্য বাবা বেশির ভাগ সময় বাইরে থাকলেও কখনোই বিরক্ত করতেন না। বলতেন, ‘আমি দেখব, তুমি চিন্তা করো না।’

তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের নারীদের কাছে বেগম ফজিলাতুন্নেছা মুজিব অনুকরণীয় ব্যক্তিত্ব। তিনি যেমন দেশ ও মানুষের জন্য আত্মত্যাগ করেছেন, তেমনি বঙ্গবন্ধুর সংগ্রামে সমর্থন ও সহযোগিতা করেছেন। জাতির পিতাকে হত্যার পর তিনি জীবন ভিক্ষা চাননি। অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন।’

সংসার সামলানোর পাশাপাশি জাতির পিতার অনেক সময়োচিত রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বঙ্গমাতার পরামর্শ আন্দোলন-সংগ্রামে গতির সঞ্চার করেছিল বলে উল্লেখ করেন সরকারপ্রধান। অনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ‘বঙ্গমাতা সেন্টার প্রতিষ্ঠা এবং বঙ্গমাতার অবদান নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মায়ের প্রতি যে সম্মান দেখিয়েছে, তার জন্য আমি গর্ববোধ করি। আমি বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি