,

ডাইনোসর মারা গেছে, আমার ডাকঘর মরবে না: মোস্তাফা জব্বার

news-image

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডাইনোসর যেভাবে মারা গেছে, সেভাবে বহু জিনিস মারা গেছে কিন্তু আমার ডাকঘর কখনো মরবে না।

শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা সদরে ডাকঘরের পুনর্নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশ আসলে একটা সোনা ফলা দেশ। আমি কামনা করি- আমাদের মায়েরা এই সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ডাকঘর একটি প্রাচীন প্রযুক্তি নিয়ে এতদিন পর্যন্ত পরিচালিত হয়েছে । এই ডাকঘরকে আমি ডিজিটাল ডাকঘর বানাচ্ছি। এই ডিজিটাল মানে হচ্ছে- যে সেবাগুলো প্রযুক্তিগত দিক দিয়ে দেওয়া উচিৎ, সেই সেবাগুলো আমরা প্রযুক্তিগতভাবে দিবো।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, রাজৈর থানার অফিসার ইনচার্জ মো আলমগীর হোসেন, জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, পৌর আওয়ামী লীগের সম্পাদক সুমন তালুকদার, জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাংবাদিক সুজন হোসেন রিফাত, বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক হাওলাদার প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির