,

তাইওয়ানে হোটেলে মিলল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধানের মরদেহ

news-image

অনলাইন ডেস্ক : তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন ইউনিটের উপ-প্রধানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে একটি হোটেল কক্ষে তার মরদেহ পাওয়া যায়। সেন্ট্রাল নিউজ এজেন্সির (সিএনএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপাঞ্চলটির সামরিক-মালিকানাধীন ন্যাশনাল চুয়াং-শান ইনস্টিটিউটের উপ-প্রধান ছিলেন ওউ ইয়াং লি-হেসাং। তার মৃত্যুর ঘটনায় তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

দক্ষিণাঞ্চলীয় পিংটুং কাউন্টিতে তিনি একটি ব্যবসায়িক সফরে ছিলেন। চলতি বছরের শুরুতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্ব পেয়েছিলেন এই কর্মকর্তা।

এমন এক সময়ে এই মৃত্যুর খবর এসেছে, যখন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের সঙ্গে উত্তেজনা চলছে। ন্যানসি ও তার পরিবারের বিরুদ্ধে নিষেধজ্ঞা ছাড়াও ওয়াশিংটনের সঙ্গে জলবায়ুসহ বিভিন্ন ইস্যুতে আলোচনাও স্থগিত করেছে বেইজিং।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি