,

সুস্বাদু তেল কই রাঁধবেন যেভাবে

news-image

বাঙালির খাবারের পাতে মাছ থাকবে না সেটি আবার হয় নাকি ! ভীনদেশীরাও এদেশে এলে বাঙালির হাতের রান্না করা মাছের রান্না না খেয়ে যান না।

বাঙালিরা প্রায় সব ধরনের মাছই খেয়ে থাকেন। কই মাছ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার আর এই কই মাছের এক মজার পদ হলো তেল কই।

ভাবছেন কি করে রান্না করা যায় তেল কই ? চলুন জেনে নেয়া যাক সুস্বাদু তেল কই রেসিপি-

উপকরণ

কই মাছ – ৪টি

আদা বাটা – ১ চা চামচ

জিরে বাটা – ২ চা চামচ

হলুদ গুঁড়া – ১ চা চামচ

মরিচ গুঁড়া – ১/২ চা চামচ

কাঁচা মরিচ ফালি করা – ২টি

কালোজিরা সামান্য পরিমাণ

তেল ও লবন পরিমাণ মত

ধাপ – ১ মাছগুলো ভালো করে প্রথমে পরিষ্কার করে নিন।

ধাপ – ২ এই পর্যায়ে মাছগুলো লবন, হলুদ, মরিচের গুড়া ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন।

ধাপ – ৩ কড়াই-এ প্রয়োজনমত তেল নিয়ে সেটি গরম করে নিন। তেল গরম হয়ে এলে এই তেলে মাছ গুলো ভেজে নিন। খেয়াল রাখবেন মাছ যেন বেশি ভাজা না হয়। কই মাছ বেশি ভাজা হয়ে গেলে সেটি শক্ত হয়ে যায়।

ধাপ – ৪ কই মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে কালোজিরা দিয়ে দিন এরপরে একে একে সব মসলাগুলো দিয়ে দিন। মসলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এতে সামান্য পানি দিয়ে দিন। এরপর মাছগুলো দিয়ে ঢাকনা দেয়া অবস্থায় ১০ মিনিট রান্না করতে হবে।

ধাপ – ৫ চুলা থেকে নামানোর আগে এই রান্না করা মাছের উপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দমে কিছু সময় রেখে দিন। হয়ে গেলো সুস্বাদু তেল কই রান্না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ