,

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকরা ঝুঁকছেন আখ চাষে, হচ্ছেন লাভবান

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও  কসবা উপজেলার বিভিন্ন জমিতে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে আখের চাষ। জমিতে আখ চাষে  তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় অন্যান্য ফসলের পাশাপাশি এদিকে ঝুঁকছেন কৃষকেরা।  বর্তমানে সীমান্তবর্তী এই এলাকায় আখের চাষ বাড়ছে।
কসবা উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ১৫ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে তুলনামূলকভাবে খরচও কম লাগে।
কৃষকেরা জানান, ভালো মানের আখ জমি থেকেই ৩০ থেকে ৪০ টাকা পিস দরে কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। একবার আখ লাগালে তিন বছর ফলন পাওয়া যায়। গোঁড়া থেকে আখ কেটে নিলে অবশিষ্টাংশ থেকে আবার জন্মায়। তা ছাড়া বিক্রির সময় কেটে রাখা আখগাছের আগা থেকেও চারা উৎপাদন করা যায়। প্রতি বিঘা জমিতে বছরে দেড় থেকে দুই লাখ টাকা লাভ পাচ্ছেন তাঁরা।
বেশ কয়েক বছর জমিতে আখ চাষ করে সফলতার মুখ দেখছেন বিজয়নগর উপজেলার  গ্রামের কৃষক হাসান মিয়া। এ বছরও তিনি ৬০ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছরও ৬০ শতাংশ জমিতে আখ চাষ করেছিলাম। ৬০ শতাংশ জমিতে পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। আর আখ বিক্রি করেছি প্রায় তিন লাখ টাকার। এতে আয় হয়েছে প্রায় দুই লাখ টাকা। আমার এই আয় ও সফলতা দেখে এলাকার অনেক কৃষক আখ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। শুধু তাই নয়, পার্শ্ববর্তী বাদৈর গ্রামের কৃষক কবির আহাম্মদ এ বছর দুই বিঘা জমিতে আখ চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তিনি আশা করছেন, আখ বিক্রি করে কয়েক লাখ টাকা আয় হবে।’
উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের ইউনুছ মিয়া জানান, তিনি এ বছর ৪০ শতাংশ জমিতে আখ চাষ করেছেন। আশা করছেন খরচ বাদে তাঁর দুই লাখ টাকার বেশি লাভ হবে। গত বছরও তাঁর দুই লাখ টাকা লাভ হয়েছিল।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, উপজেলায় অন্যান্য ফল ও ফসলের পাশাপাশি দিনে দিনে আখের চাষ বাড়ছে। লাভজনক ফসল হওয়ায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই আখ চাষে আগ্রহ দেখাচ্ছেন। এ বছর উপজেলায় ১৫ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে। ফলনও ভালো হচ্ছে। অনেক কৃষক আগামী বছর আখ চাষে আগ্রহ দেখাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না