,

অভেন নেই? তাওয়াতেই বানিয়ে নিন পিৎজা

news-image

 

হাতে মিনিট কুড়ি সময় থাকলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পিৎজা। অভেন না থাকলেও চলবে। সাধারণ তাওয়াই যথেষ্ট।

উপকরণ:

পিৎজার মণ্ড বানাতে (৩ জনের অনুপাতে)

১। পৌনে এক কাপ টক দই

২। ৩ চা চামচ চিনি

৩। ২ চা চামচ বেকিং পাউডার

৪। দেড় চা চামচ লবন

৫। ৬ টেবিল চামচ তেল

৬। ৬ কাপ ময়দা

৭। আড়াই কাপ পানি।

উপরে ছড়িয়ে দেয়ার জন্য

১২ চা চামচ পিৎজা সস্‌। পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কয়েক টুকরো ক্যাপসিকাম। কয়েক টুকরো জলপাই। দু’টি টম্যাটো ফালি ফালি করে কাটা। পরিমাণ মতো মোৎজারেলা চিজ। চিলি ফ্লেকস ও ৩ চা চামচ তেল।

প্রণালী:

১। একটি বড় পাত্রে দই, বেকিং পাউডার, চিনি, তেল ও লবন একসঙ্গে মিশিয়ে ফেটিয়ে নিন।

২। মিশ্রণ একটু ঘন হয়ে এলে ময়দা ঢেলে দিন। পরিমাণ মতো জল মিশিয়ে মাখতে থাকুন। ময়দা কিছুটা শক্ত হয়ে এলে মণ্ডটিতে তেল মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন।

৩। আধ ঘণ্টা পর মণ্ডটি ফের এক বার মেখে নিন। যাতে ময়দা নরম হয়ে আসে। এ বার একটু ময়দা ছড়িয়ে পিৎজার আকারে বেলে নিন। তবে খেয়াল রাখবেন, তা যেন তাওয়ার থেকে বেশি না হয়ে যায়।

৪। তাওয়ার উপর পিৎজার রুটিটি বসিয়ে মাঝের অংশটি হাত দিয়ে চেপে দিন, যাতে রুটিটির চারপাশ মাঝের অংশের তুলনায় একটু স্ফীত হয়ে থাকবে।

৫। এ বার একটি কাঁটা চামচ দিয়ে রুটির উপরের অংশ ছিদ্র করে দিন।

৬। রুটিটির উপরে এ বার পিৎজা সস্‌, পেঁয়াজ, ক্যাপসিকাম, জলপাইয়ের টুকরো, টম্যাটোর ফালি ও মোৎজারেলা চিজ ও চিলি ফ্লেকস ছড়িয়ে দিন।

৭। একটি ব্রাশ দিয়ে রুটির চারপাশে তেল মাখিয়ে, ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিন। যত ক্ষণ না চিজ গলে আসে, তত ক্ষণ ঢাকা তুলবেন না। চিজ গলে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ