,

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ: অভিযুক্তদের ধরতে কাজ করছে ডিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : হোসনি দালান ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে। যদিও ঘটনাটি টাঙ্গাইলের, তবে টাঙ্গাইল পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর হোসনি দালান ইমামবাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, যেকোনো ডাকাতির ঘটনাকে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। যদিও ঘটনাটি টাঙ্গাইলের, টাঙ্গাইল পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও ডাকাতদের গ্রেফতারে কাজ করছে।

এ সময় বাসে প্যানিক বাটন লাগানো নিয়ে প্রশ্ন করা হলে মহানগর পুলিশ প্রধান বলেন, বাসে ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা রোধে প্যানিক বাটন বসানোর কথা থাকলেও সব বাসে এখনো তা সম্ভব হয়নি। ঢাকার কিছু কিছু বাসে প্যানিক বাটন বসানো হয়েছে। এর পেছনে যে খরচ তা বহনে বাস মালিকরা রাজি না হওয়ায় সব বাসে বসানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ডাকাতির ক্ষেত্রে প্যানিক বাটন কাজে আসবে। কারণ ডাকাতরা যদি বাসে ওঠে তখন চালক প্যানিক বাটন চাপ দিলে খুব সহজে পুলিশের কাছে খবর চলে আসবে। তবে বাসে নারীদের শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনায় অনেক সময় দেখা যায় চালক ও চালকের সহকারী জড়িত থাকেন। সেক্ষেত্রে প্যানিক বাটন কাজে আসবে না। কারণ চালক তো তখন নিজেই অপরাধী, সে তো ওই বাটন চাপবে না।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, যেসব এলাকায় নারী শ্রমিকরা বেশি কাজ করেন সেসব এলাকার বাসের চালক ও হেলপারের ছবিসহ জীবনবৃত্তান্ত ও বাসের নম্বর লিখে রাখতে হবে। তাহলে আপরাধীদের সহজেই শনাক্ত করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির