,

আওয়ামী লীগের অফিস দখল করে মুদি দোকান

news-image

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের মনুয়া বাজারে স্থানীয় ৭ ও ৮ নম্বর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় দখল করে মুদি দোকান দিয়েছেন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন দপ্তরী। ওই কার্যালয়ের দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ছবিতে ওপর বেঁধেছে মাকড়সা বাসা। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, ২০১৪ সালে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ভবনটি উদ্বোধন করা হয়। তবে এক বছর আগে মনুয়া বাজারে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে প্রায় ১০ টি দোকান উচ্ছেদ করে দিয়েছিল ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন। ওই ১০টি দোকানের মধ্যে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন দপ্তরীর ১টি দোকানও উচ্ছেদ করা হয়। এরপর সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়টি দখল করে মুদি দোকান বসিয়েছেন। সম্প্রতি এ ঘটনা জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছে।

এ ব্যাপারে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন দপ্তরীর বলেন, ‘আমার দোকান ভেঙে দেওয়ার পর আমি ইউনিয়ন নেতাদের জানিয়ে এখানে দোকান বসিয়েছি। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ছবিতে মাকড়শা বাসা কিভাবে বাঁধল তা আমি খেয়াল করিনি। আমি পরিষ্কার করে দেব।’

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়ল জানান, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। যাদের সামনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্যদের ছবিতে মাকড়সা বাসা বাঁধে, তারা স্বাধীনতা বিরোধী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড