,

আ.লীগ-বিএনপির ১৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ৪

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগ-বিএনপির ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। এর আগে গত শুক্রবার দৈনিক আমাদের সময় অনলাইনে ‘যমুনা থেকে ‘মিলেমিশে’ বালু তুলছেন আ. লীগ-বিএনপি নেতারা’ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি নজরে আসার পর নড়ে-চড়ে বসে প্রশাসন।

আজ বুধবার ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত ৪ আসামিকে যমুনা নদী থেকে বালু বোঝাই দুইটি নৌকাসহ গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সানবান্ধা গ্রামের আনিছুর রহমান তাবু (৩৮), ফারুক হোসেন (৪০) এবং ধুনট উপজেলার সহড়াবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫) ও ওয়াসিম (২২)।

আজ বুধবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে, গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত বিশেষ অভিযান চালিয়ে যমুনা নদী থেকে তাদের গ্রেপ্তার করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি নৌকা, খননযন্ত্রসহ পাঁচটি শ্যালো মেশিন, ৪৩ ফুট প্লাস্টিকের পাইপ, দুইটি টিউবওয়েল ও ৫০০ সিএফটি বালু জব্দ করা হয়।

মামলা সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির ২০ নেতাকর্মী। এ ঘটনায় ২৯ জুলাই পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মোহন্ত।

মামলায় গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ওরফে রফিক শাহ ও ভাণ্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, যমুনা নদী থেকে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৪ ব্যক্তিকে আটক এবং বালু তোলার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯