শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় বৃষ্টি, জনমনে স্বস্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকায় ভারি বৃষ্টি হলো। টানা ঘণ্টাখানেকের তুমুল বৃষ্টি গরম থেকে প্রশান্তি দিয়েছে নগরবাসীকে। তবে এই বৃষ্টিতে রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হওয়ায় স্বস্তির পাশাপাশি ভোগান্তিও দেখা দিয়েছে।

বৃষ্টির দেখা না মিললেও সোমবার (১ আগস্ট) প্রায় সারাদিনই ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল, তখন থেকেই গরম কমতে শুরু করে। তবে ভ্যাপসা গরমের অস্বস্তি কাটেনি। মঙ্গলবার (২ আগস্ট) সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢেকে ছিল। বেলা বাড়তে থাকলে মেঘও বাড়ে আকাশে। বেলা ১১টার পর রাজধানীর কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর ১টার পর চারপাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হয় তুমুল বৃষ্টি। তবে দুপুর ২টার দিকে বৃষ্টি অনেকটাই কমে যায়।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়ক জলাবদ্ধ হয়ে পড়েছে। কোনো কোনো সড়কের যানজট ছিল তীব্র। মঙ্গলবার দুপুরে কতটুকু বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় এবার ভর বর্ষা মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। কিছুদিন ধরেই প্রায় বৃষ্টিহীন পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে চলছিল মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

দুদিন ধরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি বেড়েছে। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকে মুক্তি পেয়েছে মানুষ। তবে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা