,

অকর্মা বলে ৫ ছেলেকে বিয়ে দেন না বাবা!

news-image

বিনোদন প্রতিবেদক : গ্রামের বিত্তবান বড় বাড়ি, সবার কাছে পরিচিত সরকার বাড়ি হিসেবে। সরকার বাড়ির শাসনকর্তা বজলুর রহমান ওরফে বোঁচা সরকার। স্ত্রী বিয়োগ হয়েছে বেশ কয়েক বছর আগে। বর্তমানে বাড়িতে আছে পাঁচ ছেলে ও বিধবা এক বোন। তিন মেয়েকে যথাসময়ে বিয়ে দিয়েছেন। কিন্তু ছেলেদের বিয়ের বয়স পার হয়ে যাওয়ার পরও কাউকে বিয়ে দেননি তিনি।

এ নিয়ে ছেলেদের হতাশা, ক্ষোভ থাকলেও বাবার কথার বাইরে কিছু করার সাহস নেই কারও। কারণ সব ছেলেই অকর্মা। বোঁচা সরকার তাদেরকে পড়াশোনা করাননি। জমি-জমা, সম্পত্তি যা আছে তা দিয়েই সবার জীবন চলে যাবে, তাই কষ্ট করে ছেলেদের পড়াশোনা করতে দেননি বাবা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পিতা বনাম পুত্র গং’।

বৃন্দাবন দাশের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশী, আরফান, শিরিন আলম, আশরাফুল আশীষ, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ।

নির্মাতা সকাল আহমেদ জানান, এতে বাবা-ছেলের দ্বন্দ্ব নিয়ে গল্প এগুবে। ‘পিতা বনাম পুত্র গং’ প্রচার হবে আজ সোমবার থেকে প্রতি রোব, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড