,

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিলো নিউজিল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির কারণে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকা সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড। এখন থেকে বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীদের ভিসা দেবে দেশটি। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ক্রুজ জাহাজ ও প্রমোদতরী চালু করেছে নিউজিল্যান্ড। দেশটিতে ভ্রমণ করতে হলে আগ্রহীদের অবশ্যই কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। তবে কোয়ারেন্টাইনের কোনও শর্ত নেই। যদিও পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ঘোষণাটি আসে গত ফেব্রুয়ারিতে। এরই অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়। আর অন্য দেশ থেকে ফিরতে চাওয়ারা সুযোগ পান মার্চ থেকে।

আজ সোমবার অকল্যান্ডে ব্যবসায়িক সম্মেলনে অংশ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায় একটি বড় একটি মুহূর্ত। ফেব্রুয়ারি থেকে আমাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রক্রিয়া চলছিল। কারণ আমরা অন্য দেশের পাশাপাশি আমাদের জনগণকে নিরাপদ রেখে বৈশ্বিক মহামারির মধ্য দিয়ে যাচ্ছি।

তবে করোনাকালে কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করায় বিতর্কের মুখে পড়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি। একদিকে পৃথিবীর সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা নিয়ে ‘গর্ব’, অন্যদিকে বিচ্ছিন্নতার কারণে পর্যটনের মতো শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হাজার হাজার নিউজিল্যান্ডবাসীকে বিদেশে আটকে থাকতে হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯