,

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর পর এবার নিউইয়র্ক সিটিতে জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এই জরুরি অবস্থা ঘোষণা করেন। মাঙ্কিপক্স মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটির মানসিক স্বাস্থ্যবিধি বিভাগের চিকিৎসক অশিন ভাসান এক যৌথ বিবৃতি বলেন, ‘আমরা অনুমান করছি, নিউইয়র্কে দেড় লাখ মানুষ মাঙ্কিপক্সের ঝুঁকিতে থাকতে পারেন। জরুরি স্বাস্থ্য অবস্থা অবিলম্বে কার্যকর করা হবে।’

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলের একটি নির্বাহী আদেশ জারি করার ঠিক একদিন পরই এই জরুরি অবস্থার ঘোষণা এল। এদিকে, মাংকিপক্স ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থোনি ফাউসিসহ বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে গুরুত্ব সহকারে নেওয়া এবং আরও কঠোরভাবে পরিচালনা করা দরকার।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪ হাজার ৯০০ জনের বেশি মানুষ মাঙ্কিপক্সে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ২৪৭ জন নিউইয়র্কের। এ ছাড়া সান ফ্রান্সিসকোয় ২৬১ জন।

সংক্রমণ রোগ মাঙ্কিপক্স বিশ্বজুড়ে দ্রুত শনাক্তের হার বাড়তে থাকায় সম্প্রতি একে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোগটির সংক্রমণ ঠেকাতে দরিদ্র অঞ্চলগুলোর মানুষকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির