,

আ.লীগের আয় বেড়েছে, ব্যয় কমেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ২০২০ সালে মোট আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। এ হিসাবে, আওয়ামী লীগের আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা। আয়ের প্রধান খাত দেখানো হয়েছে, সম্পত্তি থেকে আয় এবং মনোনয়ন ফরম ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি।

এ ছাড়া ২০২১ সালে দলটির ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আর ২০২০ সালে মোট ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। সে হিসাবে, ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা। কারণ হিসেবে বলা হয়েছে, ২০২০ সালে কোভিড অতিমারির কারণে দলীয় নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যে কারণে ব্যয়ের পরিমাণ বেশি ছিল।

আজ রোববার সকালে নির্বাচন কমিশন সচিবের কাছে বার্ষিক অডিট রিপোর্ট জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির কোষাধ্যক্ষ এ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অডিট রিপোর্ট জমা দেয়। সেখান থেকে এসব তথ্য জানা গেছে।

অডিট রিপোর্টে আরও বলা হয়, ২০২১ সালে আওয়ামী লীগের বছর শেষে উদ্বৃত্ত ছিল ১৪ কোটি ৯৩ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। আর ২০২০ সালের তুলনায় ১৪ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ৬৫৩ টাকা বেশি আছে।

প্রতিনিধি দলে ছিলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বুড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য জাফরুল শাহরিয়ার জুয়েল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য