,

মজাদার লইট্টা মাছের ফ্রাই

news-image

নিউজ ডেস্ক : ভাজাভুজি বাঙালির বড়ই পছন্দের জিনিস। চপ-কাটলেট পছন্দ করেন না এমন বাঙালির খুঁজে পাওয়া মুশকিল। সন্ধের পর এক কাপ চা আর সঙ্গে গরম গরম ফিশ ফ্রাই পেলে আর কী চাই! বিয়েবাড়ি হোক কিংবা ঘরোয়া কোনও অনুষ্ঠান ফিশ ফ্রাই না হলে খাবারটা ঠিক জমে না।

ভেটকি কিংবা তপসে মাছের ফ্রাই তো অনেক খেয়েছেন। সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে লইট্টা ফ্রাই। রইল প্রণালী।

উপকরণ

বড় লটে মাছ: ৬-৮ টা

আদা বাটা: আধ টেবিল চামচ

কাঁচামরিচ বাটা: ২ টেবিল চামচ

ধনেপাতা বাটা: ২ টেবিল চামচ

রসুন বাটা: ২ চা চামচ

হলুদ গুঁড়া: আধ চা চামচ

পাতিলেবুর রস: ৩-৪ চামচ

গোলমরিচ গুঁড়া: ১ টেবিল চামচ

ময়দা: ১ কাপ

কর্ন ফ্লাওয়ার: আধ কাপ

বেকিং পাউডার: আধ চা চামচ

নুন: স্বাদমতো

সাদা তেল: ২ কাপ

প্রণালী

লইট্টা মাছগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। এ বার একটি পাত্রে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, কাঁচামরিচ বাটা, লবন, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়া ও সামান্য হলুদ গুঁড়া নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার মাছের গায়ে মশলাটি মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। আরেকটি পাত্রে ময়দা, কর্ন ফ্লাওয়ার, বেকিং পাউডার, লবন, গোলমরিচ ও পরিমাণ মতো পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এর পর মাছগুলি ব্যাটারে ডুবিয়ে লাল করে ভেজে নিন। গরম ভাতের সঙ্গে কিংবা সস্ দিয়ে স্ন্যাকস হিসাবেও দারুণ জমবে লইট্টা ফ্রাই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা, উপজেলা পর্যায়ের বাছাইয়ে অংশ নিল ৩৫৩ শিক্ষার্থী

মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ এমপি আব্দুল মান্নানের

৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, জিএম বরখাস্ত

প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো

জাতিসংঘে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির বার্তা

বাংলা কিউআরে বিক্রেতার ১% মাশুল বন্ধ

তারেক রহমানের ভারত সফর হবে, তারিখ অনির্ধারিত : দীনেশ ত্রিবেদী

পুলিশের পাহারায় আল-আকসায় শত শত ইসরায়েলি

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

হরমুজ থেকে ৫০০ কিমি দূরে মার্কিন যুদ্ধজাহাজ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ