,

বর্ষায় ত্বক নিষ্প্রাণ? ভরসা রাখতে পারেন নারকেলের দুধে

news-image

নিউজ ডেস্ক : শুধু গরমে নয়, বর্ষাকালেও ত্বকের যত্নে বাড়তি নজর দেয়া প্রয়োজন। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। ঘাম কম হলেও ত্বকের চিটচিটে ভাব কিছুতেই যায় না। ত্বক স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে থাকে। তবে বর্ষায় প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে ভরসা রাখতে পারেন নারকেল দুধের উপর। এতে রয়েছে ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড ও প্রোটিনের মতো একাধিক প্রয়োজনীয় পুষ্টির উপাদান।

বর্ষায় নারকেলের দুধ কী ভাবে যত্ন নেয় ত্বকের?

ত্বক আর্দ্র রাখে

বর্ষাকালেও ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক কোমল ও মসৃণ করতে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। দু’চামচ নারকেলের দুধের সঙ্গে এক চামচ দই মিশিয়ে মিশ্রণটি সারা মুখে লাগিয়ে মালিশ করে নিন। কিছু ক্ষণ পর তুলো দিয়ে ফেসপ্যাক তুলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে বার দুয়েক এটি ব্যবহার করতে পারেন। ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবে।

ত্বক কোমল ও মসৃণ করে

গ্রীষ্মে ত্বক যেন বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। এক চামচ নারকেলের দুধ, মিহি করে গুঁড়া করা ওট্‌স মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে মিনিট দশেক অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে বার তিনেক এই মিশ্রণটি লাগালে ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর উঠে যাবে। ত্বকের ভিতরে প্রদাহের মাত্রাও কমবে।

ব্রণ কমায়

ত্বক খুব ব্রণ প্রবণ হলে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন নারকেলের দুধ। দু’চামচ হলুদ গুঁড়া ও নারকেলের দুধ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। ব্রণ, ত্বকের কালো দাগছোপ দূর করতে সপ্তাহে ২-৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করুন। সুফল পাবেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর