,

সৌদিতে মারা গেছেন আরও এক বাংলাদেশি হাজি

news-image

অনলাইন প্রতিবেদক : হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0749538।

শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।

অন্যদিকে বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা মদিনায় রসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড