,

এবার ভোগের প্রচ্ছদে সস্ত্রীক জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর পুরো বিশ্বের নজরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। এবার বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদেও ঠাঁই পেয়েছেন এই দম্পতি। শুধু তাই নয়, ভোগ’র কাছে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেমের গল্পও শুনিয়েছেন ইউক্রেনের ফার্স্ট লেডি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা দেখিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ১৫০ দিনের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ‘ভোগ’ তার সর্বশেষ ডিজিটাল কভারে জেলেনস্কির স্ত্রীর একটি ছবি পোস্ট করেছে। তারা ওই ছবিকে সাহসিকতার প্রতিকৃত বলে আখ্যায়িত করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভোগের পক্ষ থেকে জানানো হয়, ইউক্রেনের যুদ্ধ নতুন একটি জটিল পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন।

সাক্ষাৎকারে আলাপকালে জেলেনস্কা জানান, হাইস্কুলে থাকার সময় তার স্বামীর সঙ্গে তার পরিচয় হয়। তখন তারা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রিভি রিহতে থাকতেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকে জেলেনস্কির সঙ্গে প্রেম শুরু করেন তিনি।

অক্টোবর সংখ্যাতে জেলেনস্কার সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ভোগ।

এদিকে, এমন ছবি প্রকাশের পর অনেকে এর প্রশংসা করেছেন। আবার অনেকেই যুদ্ধের মধ্যে ম্যাগাজিনের জন্য এমন ছবি তোলায় জেলেনস্কি ও তার স্ত্রীর সমালোচনা করেছেন।

টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, হয় আপনি শত্রুকে গুলি করুন, না হলে ভোগ দ্বারা গুলিবিদ্ধ হন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না