,

ইরাকের পার্লামেন্ট ভবন বিক্ষোভকারীদের দখলে

news-image

অনলাইন ডেস্ক : এবার ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। যারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জেরে তারা বিক্ষোভ করেছেন। গতকাল বুধবার সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে ঢুকে পড়ে শত শত মানুষ।

খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ভিআইপি এলাকায় ঢুকে পড়লে টিয়ার গ্যাস, জলকামান দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ, তবে ঠেকানো যায়নি বিক্ষোভকারীদের। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের দেয়াল ও গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন অনেকে। সে সময় কোনো আইনপ্রণেতা পার্লামেন্টে উপস্থিত ছিলেন না।

এদিকে, বিক্ষোভকারীদের গ্রিন জোন ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

উল্লেখ্য, আল সদরের ব্লক ২০২১ সালের অক্টোবরে হওয়া নির্বাচনে ৭৩টি আসন জিতেছে। যা ৩২৯ সিটের পার্লামেন্টে বৃহত্তম। তবে ভোটের পর থেকে নতুন সরকার গঠনের আলোচনা থমকে গেছে এবং আল-সদর রাজনৈতিক ক্রিয়াকলাপ থেকে সরে এসেছেন। খবর: রয়টার্স।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য