,

‘দিন: দ্য ডে’ নিয়ে অনন্ত-বর্ষার ভিন্ন আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ আট বছর পর গেল ঈদে মুক্তি পেয়েছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা ‘দিন: দ্য ডে’। যা নিয়ে সিনেমাপাড়ায় এখন চলছে বেশ আলোচনা। আর বরাবরই সিনেমাটি নিয়ে নানা আয়োজন করে যাচ্ছেন ছবিটির প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। তারই ধারাবাহিকতায় আগামী ৩০ জুলাই প্রতিবন্ধীদের নিয়ে সিনেমাটি দেখবেন এই তারকা দম্পতি।

এক ভিডিওবার্তায় অনন্ত জলিল বলেন, ‘ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশন ১০০ জন প্রতিবন্ধী ও হুইল চেয়ার ক্রিকেটারদের নিয়ে “দিন : দ্য ডে” ছবিটি আমার ও বর্ষার সঙ্গে দেখার অনুরোধ জানায়। এ বিষয়টি নিয়ে আমি যমুনার ব্লকব্লাস্টার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি এবং তারা তাদেরকে ছবিটি বিনামূল্যে দেখার সুযোগ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩০ জুলাই সন্ধ্য ৬টায় আমি ও বর্ষা তাদের সঙ্গে ছবিটি দেখব। আসুন সবাই মিলে সুন্দর একটি সময় কাটাই।’

উল্লেখ্য, সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত প্রযোজিত ও অভিনীত ‘দিন: দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমার শুটিং হয়েছে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় অনন্ত-বর্ষার পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুমন ফারুকসহ লেবানন, ইরান ও তুরষ্কের অনেক অভিনেতা-অভিনেত্রী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য