,

২২ বছর পর নতুন মেয়র পেল দোহার পৌরবাসী

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর পর ভোটের দেখা পেল ঢাকার দোহার পৌরবাসী। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনে দোহার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আলমাছ উদ্দিন। আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দোহার পৌরসভায় প্রায় ৪৩ হাজার ভোটার রয়েছেন। আজ ২১টি কেন্দ্রে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আটজন মেয়র প্রার্থী, ৬১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ৮১ জন অংশ নেন।

নির্বাচনে মেয়র পদে আলমাছ উদ্দিন জগ প্রতীকে ৬ হাজার ৬৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল হেলমেট প্রতীকে ৫ হাজার ২৩ ভোট পান।

মেয়র পদে আব্দুর রহমান আকন্দ নারিকেল গাছ প্রতীকে ৪ হাজার ৫৬৬ ভোট, জামাল বেপারী মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ৬০৯ ভোট, নুরুল ইসলাম ইস্ত্রি প্রতীকে ২ হাজার ৫৫০, জাহাঙ্গীর আলম চামচ প্রতীকে ২ হাজার ৩০৫ ভোট, আমজাদ হোসেন হাতপাখা প্রতীকে ১ হাজার ৩৮ ভোট, ফরহাদ হোসেন কম্পিউটার প্রতীকে ৭৩২ ভোট পান।

এদিকে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট দিতে পেরেছেন। প্রার্থী ও ভোটারদের কোনো ধরনের অভিযোগ ছাড়াই শেষ হয় ভোটগ্রহণ। তবে সকালের দিকে বহিরাগত নয়জনকে ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং আজাহার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতা লুৎফরকে আটক করা হয়। পরে আবার তাদের ছেড়ে দেওয়া হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চার প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব মোতায়ন করা হয়। এর আগে ২১টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। নির্বাচনে কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর দোহার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সীমানা নিয়ে সৃষ্ট জটিলতায় নানা মামলা ও রাজনীতির রোষানলে দোহার পৌরবাসী আর নির্বাচনের দেখা পায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড