,

সিঙ্গাপুরে আরও ১৪ দিন থাকতে পারবেন গোতাবায়া

news-image

অনলাইন ডেস্ক : তীব্র বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরের দিন সেখান থেকে ১৪ দিনের ভিজিট ভিসায় যান সিঙ্গাপুরে। গোতাবায়ার ভিজিট ভিসার মেয়াদ শেষ হলে এবার স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে।

সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল, গত ১৪ জুলাই ‘ব্যক্তিগত সফরে’ শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে সিঙ্গাপুর ১৪ দিনের স্বল্পমেয়াদী সফরের পাস দেয়। তখন রাজাপাকসের সিঙ্গাপুর সফর সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস কর্তৃপক্ষ জানায়, আগমনের পর রাজাপাকসেকে স্বল্পমেয়াদী ভিজিট পাস (এসটিভিপি) দেওয়া হয়। তবে শ্রীলংকা থেকে যেসব দর্শনার্থী ভ্রমণের জন্য সিঙ্গাপুরে প্রবেশ করেন, তাদের সাধারণত ৩০ দিন পর্যন্ত একটি এসটিভিপি দেওয়া হয়। যাদের সিঙ্গাপুরে থাকার জন্য মেয়াদ বাড়ানো দরকার, তারা এসটিভিপির এক্সটেনশনের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।

সিঙ্গাপুরের ইংরেজি দৈনিক দ্য স্ট্রেইট টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, গোতাবায়ার স্বল্পমেয়াদি ‘ভিজিট পাস’ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। দুই সপ্তাহ আগে ব্যক্তিগত ভ্রমণে সিঙ্গাপুরে পৌঁছালে তাকে এই ‘ভিজিট পাস’ দেওয়া হয়, যা আগামী ১১ আগস্ট শেষ হবে।

গতকাল মঙ্গলবার শ্রীলংকার মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে জানান, গোতাবায়া সিঙ্গাপুর থেকে নিজ দেশে ফিরে আসতে পারেন। তবে কবে ফিরতে পারেন এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের দেশত্যাগের নিষেধাজ্ঞা আগামী ২ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রীলংকার সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রীলংকার প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় একটি সামরিক বিমানে করে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপ পালিয়ে যান। মূলত বিমান বাহিনীর একটি ফ্লাইটে তাকে দেশত্যাগের সুযোগ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড