,

এক বছর গাড়ি কিনতে পারবে না কোনো ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের জুন পর্যন্ত দেশের কোনো ব্যাংক গাড়ি কিনতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি ব্যাংকের অ্যাপায়ন, ভ্রমণ, আসবাব ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনার খরচও অর্ধেক করে দেওয়া হয়।

আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গতকাল রোববার ব্যাংকের বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কমানোর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকার চলতি ২০২২–২৩ অর্থবছরের বিভিন্ন খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ব্যাংকের কিছু পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ছয় মাস (জুলাই থেকে ডিসেম্বর) ও আগামী বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি থেকে জুন) ব্যাংকের নতুন ও প্রতিস্থাপক হিসেবে সব ধরনের গাড়ি কেনা বন্ধ থাকবে। এ ছাড়া জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় আপ্যায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাব ও অন্যান্য মনিহারি খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করতে পারবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়, গাড়ি কেনা বন্ধ এবং অ্যাপায়ন, ভ্রমণ, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবসহ মনিহারি পণ্য কেনাকাটায় খরচ অর্ধেক কমানোর ফলে যে অর্থ সাশ্রয় হবে, তা অন্য কোনো খাতে খরচ করা যাবে না। খরচ কমানোসংক্রান্ত তথ্য ও দলিলপত্র ব্যাংকের প্রধান কার্যালয়ে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংক পরিদর্শনে গিয়ে এ সংক্রান্ত তথ্য ও দলিলপত্র দেখতে চাইলে তা সরবরাহ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংকগুলো গাড়ি কেনা ও বিভিন্ন সামগ্রী কেনাকাটার ক্ষেত্রে কী পরিমাণ অর্থ খরচ করেছে, তা বার্ষিক আর্থিক প্রতিবেদনেও প্রকাশ করতে হবে। সে ক্ষেত্রে চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড