,

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

news-image

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বৌলগ্রাম নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সলিম দিয়া গ্রামের নূরুল মাতুব্বরের স্ত্রী রওশনারা বেগম ও তার মেয়ে আল্লাদি আক্তার।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে বৈলগ্রাম নামক স্থানে রাজৈরগামী একটি যাত্রীবাহী অটোভ্যান উল্টে যায়। এতে রাস্তায় ছিটকে পড়েন রওশনারা ও আল্লাদি। এ সময় পেছন থেকে আসা পিঁয়াজভর্তি একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নিহতদের লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য