,

ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষতির শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এ ভূকম্পন।

ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বেশ কিছু ভবনে ফাটল সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইন কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আবরা প্রদেশে পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। এটি আঘাত হানার পর বেশ কয়েকটি আফটারশক অনূভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রাজধানী ম্যানিলাসহ অনেক এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ইলোকোস সুর প্রদেশের কংগ্রেসম্যান এরিক সিংসন ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, ভূমিকম্পটি তীব্রভাবে অনুভূত হয়েছে।

তিনি বলেন, ‘ভূমিকম্পটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল। আমি ভেবেছিলাম আমার বাড়িটি হয়তো ভেঙে পড়বে। এখন, আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি…. এই মুহূর্তে আফটারশক হচ্ছে তাই আমরা আমাদের বাড়ির বাইরে আছি।’

ভূমিকম্পের পর রাজধানীর সিনেট ভবনটিও খালি করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণমাধ্যম।

ফিলিপাইনের রাষ্ট্রীয় সিসমোলজি সংস্থার পরিচালক রেনাটো সলিডাম ডিজেডএমএম রেডিও স্টেশনকে বলেছেন, ভূমিকম্পটির কারণে আবরা প্রদেশে ক্ষতি হতে পারে, তবে ম্যানিলায় তেমন ক্ষয়ক্ষতি দেখা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড