,

বদ্ধ ঘরে ২ প্রবাসীর মৃত্যুর কারণ বিষ : ধারণা পুলিশের

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর উপজেলায় অচেতন অবস্থায় উদ্ধার একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বিষের কারণে তারা মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসার কক্ষ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন উপজেলার বড়দিরারাই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল (৫০) ইসলাম এবং তার ছেলে মাইকুল ইসলাম (১৮)।

আহতরা হলেন রফিকুলের স্ত্রী হোসনে আরা ইসলাম (৪০), তাদের মেয়ে সামিরা ইসলাম (১৯) ও ছেলে সাদিকুল ইসলাম (২১)। সবাই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক। তারা আইসিইউতে চিকিৎসাধীন। সাদিকুল ইসলাম কিছুটা ভালো বলে জানায় পুলিশ।

তারা জানায়, তাজপুর এলাকার ঝলক সাহার ওই বাড়ি যান সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বাসার অন্যান্য বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরে পুলিশ সুপার ফরিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, সার্বিকভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের কাছে মনে হচ্ছে পয়জনিংয়ের ঘটনা ঘটতে পারে। ঘরে যারা ছিলেন, ভিকটিমের নিকটাত্মীয়; তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতের খাওয়া-দাওয়ার পর তারা যখন ঘুমিয়ে পড়েন, তারপরে তারা অসুস্থ হয়ে পড়েন। এটা তদন্তের বিষয়। পয়জনিংটা হলো কীভাবে? কীভাবে ওনারা মারা গেলেন। আমরা তদন্ত শেষে এটা বলতে পারব।

পুলিশ জানায়, পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী। এ মাসেই তারা এখানে আসেন। তাদের বাড়ি ওসমানীনগরে। পরিবারের একটি ছেলে অসুস্থ ছিল। চিকিৎসার সুবিধার্থে তারা এই বাসাটি ভাড়া নেয়। এবং ১৮ জুলাই থেকে তারা এই বাসায় ভাড়া থাকতে শুরু করেন।

রফিকুল ইসলামের শ্বশুর-শাশুড়ি এবং শ্যালকরা এই বাসায় ছিলেন। তাদের সঙ্গেই একটি কক্ষ ভাড়া নেন রফিকুল।

ঘটনার বর্ণনা দিয়ে ফরিদ উদ্দিন আরো বলেন, সোমবার রাতে খাওয়া-দাওয়ার পরে সবাই এক কক্ষে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার দিকে আত্মীয়রা সেই দরজা খোলার চেষ্টা করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে দরজা বন্ধ পায়। দরজা ভেঙে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড