,

বাংলাদেশ থেকে কর্মী নেবে জর্ডান, বেতন ৮৬ হাজার টাকা

news-image

অনলাইন ডেস্ক : সরকারিভাবে জরুরি ভিত্তিতে জর্ডানের একটি পোশাক কারখানায় বাংলাদেশি দক্ষ পুরুষ কর্মী নেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে নামমাত্র খরচে কর্মী নেবে জর্ডানের ক্ল্যাসিক ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি সাক্ষাৎকারে হাজির হতে হবে।

১. পদের নাম: প্রোডাকশন সুপারভাইজার
পদসংখ্যা: ২০
যোগ্যতা: কোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় লে-আউট থেকে প্যাকিং পর্যন্ত সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার-পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই-তিন বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: ৪৬,৪৩১ টাকা

২. পদের নাম: মেকানিকস
পদসংখ্যা: ১৫ জন
যোগ্যতা: এসএসসি পাস। লে-আউট অনুসারে গার্মেন্টসের অটোমেটিক সুইং মেশিন ও মেশিনের নির্দিষ্ট যন্ত্রাংশ সংযোজন ও মেরামতের কাজে চার থেকে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৮-৩৫ বছর
বেতন: ৫৯,৬৯৭ টাকা

৩. পদের নাম: টেকনিক্যাল এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো প্রতিষ্ঠিত পোশাক কারখানায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার-পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই-তিন বছর বিদেশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
বেতন: ৮৬,২২৯ টাকা

সাক্ষাৎকারের স্থান ও তারিখ
আগ্রহী প্রার্থীদের আগামী মঙ্গলবার সকাল ১০টায় এবং শুক্রবার বিকেল্র ৩টায় সাক্ষাৎকার দিতে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে
জীবনবৃত্তান্ত, চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা), মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ফটোকপি, ভোটার আইডি কার্ড/জন্মনিবন্ধন, বর্তমান অফিসের পরিচয়পত্র/হাজিরা কার্ড, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ।

জর্ডান যেতে খরচ
নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, সার্ভিস চার্জের ১৫ শতাংশ ভ্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সব খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে।

চাকরির শর্ত
দৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। চাকরির চুক্তি তিন বছর (নবায়নযোগ্য)। নিয়োগকারী প্রতিষ্ঠান থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের জন্য বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। বছরে ১৪ দিন ছুটি ও অসুস্থতাজনিত ছুটি ১৪ দিন। আরবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য