,

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম

news-image

বিনোদন ডেস্ক : গত বছরের ৪ জুন বিয়ে করেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম ও পরিচালক আদিত্য ধর। হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিয়ে করায় একসঙ্গে ঘুরতে যেতে পারেননি। দুজনই ব্যস্ত ছিলেন পূর্বনির্ধারিত কাজে। বিয়ের এক বছর পর অবশেষে ফুরসত পেয়েছেন এই তারকা দম্পতি। বিয়ের পর এই প্রথম তারা একান্তে ছুটি উপভোগ করেছেন। সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে ইয়ামি ফাঁস করেছেনে আদিত্যর কিছু গোপন কথা।

ইয়ামি বলেন, ‘বিয়ের পর আমি আর আদিত্য ছুটি কাটাতে যেতে পারিনি। তাই এবার আমরা পুরোপুরি ছুটির মুডে ছিলাম। কোনো কাজ করিনি। শুধুই মজা করেছি।’

দীর্ঘ সাক্ষাৎকারে ইয়ামি জানিয়েছেন তাদের দাম্পত্যজীবনের এক মজার তথ্য, ‘আদিত্য রাঁধুনি হিসেবে দুর্দান্ত। তার হাতের সব রান্নার স্বাদই আলাদা। আমি আগে রান্নাবান্না জানতাম না। আমি কেবল সাফসুতরাতে ভালো। বিয়ের আগে আমার কাজ ছিল শুধু সাফসুতরা করা। আমার বোন সুরিলি হেঁশেল সামলাত। এভাবে আমরা মাকে সাহায্য করতাম। আদিত্যর পরিবারে প্রত্যেকে ভালো রান্না করেন। আমি ধীরে ধীরে রান্নাবান্না শেখার চেষ্টা করছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড