,

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেরা

news-image

বরগুনা প্রতিনিধি : মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে মাছ ধরাতে নেমেছে শত শত ট্রলার।

শনিবার রাত ১২টার পর থেকেই সাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা।

তবে এর আগেই রুপালি ইলিশের সন্ধানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রে নেমেছে শত শত ট্রলার। এ সময় দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটার ঘাটে সহস্রাধিক মাছ ধরার ট্রলার থাকার কথা থাকলেও হাতেগোনা কয়েকটি ট্রলার ঘাটে নোঙর করা ছিলো।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ৬৫ দিন সাগরে মাছ ধরা থেকে আমরা বিরত ছিলাম। সামনের দিনগুলোতে আশা করি ভালো মাছ পাওয়া যাবে।

বরগুনায় নিবন্ধিত জেলে পরিবারের সংখ্যা বরগুনা সদর উপজেলায় ৭৭৭৮, আমতলী

৬৭৮৯, পাথরঘাটা ১১৪১১, বেতাগী ৩০৫০, বামনা ১১৫৬, তালতলী ৭১২৫ জন। মোট

৩৭৩০৯ জন জেলে রয়েছে।
জেলায় মাছের উৎপাদন ও চাহিদা-

মাছের মোট উৎপাদন ১ লাখ ৯ হাজার ৭০ মে. টন। মাছের মোট চাহিদা ২৬ হাজার ৯৩৭ মে. টন। উদ্বৃত্ত মাছের পরিমাণ ৮২ হাজার ১৩৩ মেট্রিক টন।

বিগত পাঁচ বছরে মাছের উৎপাদন-

২০১৫-১৬ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৭ হাজার ৩০৩ মে.টন ও সামুদ্রিক ৭৪ হাজার ৭০০ মে. টন। মোট উৎপাদন ৯২ হাজার ৩ মে. টন। ২০১৬-১৭ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৭ হাজার ৩৫৩ মে. টন ও সামুদ্রিক ৭৫ হাজার ১৫০ (মে. টন) মোট ৯২ হাজার ৫০৩ মে.টন উৎপাদন। ২০১৭-১৮ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৮ হাজার ৩৭১ মে. টন ও সামুদ্রিক ৮০ হাজার মে. টন। মোট ৯৮ হাজার ৪৬৮ মে. টন উৎপাদন। ২০১৮-১৯ অর্থ বছরে অভ্যন্তরীণ ১৯ হাজার ৬৭৪ মে.টন, সামুদ্রিক ৮৩ হাজার ৫৮২ মে. টন। মোট ১ লাখ ৩ হাজার ২৫৬ মে. টন উৎপাদন। ২০১৯-২০ অর্থ বছরে অভ্যন্তরীণ ২১ হাজার ২৪০ মে.টন, সামুদ্রিক ৯০ হাজার ১২৬ মে. টন। মোট উৎপাদন ১ লাখ ৯ হাজার ৭০ মে. টন।

বিগত পাঁচ বছরে ইলিশ মাছের আহরণ-

২০১৫-১৬ সাগরে ৬০ হাজার ৭০ মে.টন, নদীতে ১ হাজার ৭৩৫ মোট ৬১ হাজার ৮০৫ মে. টন উৎপাদন। ২০১৬-১৭ সাগরে ৬২ হাজার ২৭৭ মে. টন, নদীতে ২ হাজার ৯১ মোট ৬৪ হাজার ৩৬৮ মে. টন উৎপাদন। ২০১৭-১৮ সাগরে ৬৬ হাজার ৯১৭ মে.টন, নদীতে ৪ হাজার ৮২২ মোট ৭১ হাজার ৭৩৯ মে. টন উৎপাদন। ২০১৮-১৯ সাগরে ৬৭ হাজার ৩৩ মে.টন, নদীতে ৪ হাজার ৮৫০ মোট ৭১ হাজার ৮৮৩ মে. টন উৎপাদন। ২০১৯-২০ সাগরে ৬৮ হাজার ২৩০ মে.টন, নদীতে ৫ হাজার ১৫১ মে.টন মোট ৭৩ হাজার ৩৮১ মে. টন উৎপাদন।

৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধকালীন কার্যক্রম-

অভিযান ২৪০টি, মোবাইল কোর্ট ৩টি, গণসচেতনতা সভা ৩৫টি, আটককৃত মাছের

পরিমাণ ৩ হাজার ৮৬ মে.টন, আটককৃত জালের পরিমাণ ১ হাজার ৩৯৮ লক্ষ মিটার,

আটকৃত জালের আনুমানিক মূল্য ৯৫ লাখ ৪২ হাজার টাকা, আটককৃত নৌযান ও

দায়েরকৃত মামলা ১৩টি নৌযান, ৩টি মামলা, জরিমানা ২ লাখ ৭৬৪ টাকা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না