,

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালকের প্রাণ গেল

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যাত্রীবা‌হী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষ‌ণিকভাবে হতাহ‌তদের নাম-প‌রিচয় জানা যায়‌নি। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহনের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও ট্রাকচালক মারা যায়। এ সময় আহত ১৫ জ‌নকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে যানজটের সৃ‌ষ্টি হয়েছে। যানজট নিরসন ও দুর্ঘটনাকব‌লিত প‌রিবহন দুটি উদ্ধারে পু‌লিশ কাজ করছে বলেও জানান বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপপ‌রিদর্শক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য