,

প্রকাশ্যে ববির আবেদনময়ী ছবি, চলছে আলোচনা-সমালোচনা

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন ইয়ামিন হক ববি। ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে ঢালিউডে পা রাখেন ববি। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়। বর্তমানে এই নায়িকার হাতে আছে ‘ময়ূরাক্ষী’, ‘আলপিন’, ‘পাপ’ ও ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলো।

অভিনয়ের বাইরে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় শেয়ার করেন ভক্ত-দর্শকদের সঙ্গে। গত শুক্রবার মধ্যরাতে ববি তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেন। ববির শেয়ার করা চারটি ছবি লাইক, কমেন্ট আর শেয়ার হতে থাকে ঝড়ের গতিতে। অন্যদিতকে, ছবিগুলো নিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ছবিগুলোর প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।

সমালোচনা করে ডিবি আসিফ নামের একজন লিখেছেন, ‘আপনি চিলেন আমার প্রিয় একজন মানুষ আর এখন থেকে অপ্রিয় একজন মানুষ হলেন কারণ এ রকমটা আশা করি নাই এত অশ্নীল ছবি।’


পারভেজ আহমেদ অভি মন্তব্য করেছেন, ‘গরমে চলে গেছে শরম।’

মো. কাশেম লিখেছেন, ‘এটা উচিৎ না।’

ইমরান হোসেন লিখেছেন, ‘আহ! ফেসবুকে তো আগুন লেগে গেল!’- এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পরেছে ছবিগুলো ঘিরে।

তবে ইতিবাচক কথাও কম হয়নি। বেশির ভাগ ভক্তই ববির ছবিগুলোর প্রশংসা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য