শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদের কথায় হতাশ না হয়ে পরিস্থিতি বুঝে মানিয়ে নিন : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ ক্ষমতা ভোগের জন্য রাজনীতি করে না, জনগণের সেবাই তাদের একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিরোধীদের কথায় হতাশ না হয়ে পরিস্থিতি বুঝে মানিয়ে চলতে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‌‘সাশ্রয়ী-মিতব্যয়ী হতে হবে, গণমাধ্যমে এ নিয়ে অনেক কথাই হবে৷ সমালোচনা করাই বিরোধী দলের কাজ৷ কিন্তু আমরা সঠিক পথে আছি কি না, সেই আত্মবিশ্বাস থাকতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের৷ কে কী বললো, সেটিতে নজর দিয়ে হতাশ বা বিভ্রান্ত হওয়ার কিছু নেই৷ পরিস্থিতি বুঝে মানিয়ে নিতে হবে৷’

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক-২০২২ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবার জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১০ ক্যাটাগরিতে সাতটি দলীয় এবং তিনটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে মোট ৩১ জন কর্মকর্তা পেয়েছেন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২। তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘সরকার গঠনের সুযোগ পেয়ে বাবার মতো আমিও ঘোষণা দিয়েছিলাম যে, আমরা জনগণের সেবক। জনগণের সেবা করাটাই আমাদের কাজ। ক্ষমতা ভোগের বস্তু নয়। কতটুকু দেশের জন্য করতে পারলাম, দেশের মানুষকে দিতে পারলাম, সেটাই বিবেচ্য বিষয়। ’

যেটুকু সম্পদ আছে তা যথাযথভাবে কাজে লাগাতে পারলেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘করোনা আসলো, এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে আমেরিকা দিল স্যাংকশন। এর কারণে আমাদের জ্বালানি, সার, খাদ্য নিয়ে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেছে। এর কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর কারণে জ্বালানির দাম বেড়েছে। উন্নত দেশগুলোতেও মুদ্রাস্ফীতি হচ্ছে। তারপরও আমরা মনে করি, প্রশাসনিক দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেই আমরা এর মধ্যেও এগিয়ে যাচ্ছি। তারপরও আমাদের সাশ্রয়ী হতে হবে।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমাদের সমালোচনা হবে, টকশোতে পত্রিকায় কথা বলবে। বিরোধীরা বলবে। বলুক। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা সঠিক কাজ করছি কি না। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাদের কথায় যদি কোনো বাস্তবতা থাকে তা বিবেচনায় নেবো। কিন্তু তাদের কথায় হতাশ হওয়া যাবে না। ’

‘অতীতের আমলাতান্ত্রিক মনোভাব বাদ দিয়ে জনগণের খাদেম হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা সেটা করছেন। সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই। প্রজাতন্ত্রের মালিক জনগণ। তাদের জীবনমান উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব’, বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় প্রশাসনের কর্মচারিদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারপ্রধান আরও বলেন, একটা রাষ্ট্রকে যদি উন্নত করতে হয় তাহলে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য স্থির করতে হয়। একটা দিকনির্দেশনা থাকতে হয়। দর্শন থাকতে হয় এবং তার জন্য একটা কর্মপন্থা প্রণয়ন এবং আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করতে হয়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা