,

বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসে আছি, কিন্তু ক্রেতা নেই: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ ১৩ কোটি টিকা দিতে পারলেও বুস্টার ডোজ নিয়েছে মাত্র তিন কোটি। বিনামূল্যে ভ্যাকসিনের দোকান খুলে বসেছি, কিন্ত ক্রেতা নেই। বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম। এটা খুবই দুঃখজনক। মানুষের আগ্রহ তৈরি করতে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে।’

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘করোনায় মৃত্যু হার শূন্যের কোঠায় নেমে এসেছিল। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণের হার বৃদ্ধির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। করোনায় যারা মারা গেছেন তাদের অধিকাংশ মানুষ ভ্যাকসিন গ্রহন করেনি। যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের দ্রুত ভ্যাকসিন নিতে হবে। কারণ ভ্যাকসিন নিলে আপনি যেমন সুরক্ষিত হবেন, পাশাপাশি আপনার পরিবার ও দেশ সুরক্ষিত হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাকালে চিকিৎসাখাতে অনেক অক্সিজেনের প্রয়োজন হয়েছিল। তখন দেশে অক্সিজেন কম থাকায় ভারত থেকে অক্সিজেন এনে মানুষের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে দেড় থেকে ২০০ টন অক্সিজেন উৎপাদন হচ্ছে। অক্সিজেনের চাহিদা পূরণের লক্ষ্যেই প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য