,

রাজধানীতে সড়কে বাস উল্টে ১৯ যাত্রী আহত

news-image

নিজস্ব প্রতিবেদন : রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

পরে তাদের আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহতরা হলেন- রাফি (৭), জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), রফিক (৩৪), মুন্নি (২২), শাহনাজ (৪৫), রাজ্জাক (৫৫), রাহাত (২০), রফিক (৩২), রুবেল (৩০), ওমর আলী (৩৫), মোসলেম (২৫), শুকুর (২৫), রওশন (২২), নাসিমা (৫৫), কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০), সিদ্দিক (৫৩) ও মনির (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে আনা হয়। আহতদের বেশিরভাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। দুজনকে ভর্তি দেওয়া হয়েছে। আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য