,

পূর্ণিমার বিয়ে : বিরহের গান গাইছেন বাপ্পি চৌধুরী

news-image

বিনোদন প্রতিবেদক : দ্বিতীয় বিয়ে করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন দেশের বহুজাতিক একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হলেও গতকাল বৃহস্পতিবার রাতে খবরটি প্রকাশ্যে আসে। এরপরই শোরগোল পড়ে যায় মিডিয়াপাড়ায়। পূর্ণিমার বিয়ের খবর শুনে চমকে উঠেছেন সবাই। আর তাদেরই একজন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

পূর্ণিমার বিয়ের খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাপ্পি। সেই পোস্টে বরের সঙ্গে পূর্ণিমার একটি ছবির সঙ্গে গায়ক আসিফের জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে কয়েকটি লাইন বিরহের ইমোজিসহ তুলে ধরেন বাপ্পি।

তিনি লিখেন : ‘ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমায় একা ফেলে / স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একা কেঁদে কেঁদে ক্লান্তি আমি / প্রতিশোধ নেবে নাও, আমি বাধা দেব না / একবার বলে যাও, কেন আমার হলে না।’


পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে এলে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন বাপ্পি চৌধুরী

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড