,

হজ শেষে ৯৯৬৪ জন হাজি দেশে ফিরেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। রোববার রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে।

এদিকে হজ করতে গিয়ে এ বছর ২২ জন হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।

হাজিরা গত ১৪ জুলাই থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি।

৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য