,

কারা ফটকে হাজতির দেহে মিললো ইয়াবা, মোবাইল ও গাঁজা

news-image

গাজীপুর প্রতিনিধি : কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারা ফটকে এক হাজতির দেহ তল্লাশি করে গাঁজা, ইয়াবা ও কিছু ক্যাবলসহ ৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। ওই হাজতির নাম বুলবুল ইসলাম। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হাজতি।

রোববার ঢাকা জজ কোর্টে মামলার হাজিরা দিয়ে ফেরার পর কারা ফটকে তার দেহ তল্লাশি করার সময় তার কাছ থেকে এগুলো জব্দ করা হয়। বুলবুল ইসলামের হাজতি নং ৫০৮/১৫।

কাশিমপুর কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর বন্দি হাজতি বুলবুল ইসলামকে গতকাল সকালে হাজিরা দেয়ার জন্য ঢাকার জজ কোর্টে পাঠানো হয়। হাজিরা শেষে পুনরায় তাকে কারাগারে ফেরত আনা হয়। কারা ফটকে অন্যান্য হাজতিসহ বুলবুলেরও দেহ তল্লাশি করা হয়। এসময় তার পরনের কালো লুঙ্গির ভেতর থেকে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা ও ৫টি মোবাইল ফোন জব্দ করে করা হয়। জেল কোড অনুযায়ী ওই হাজতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

বুলবুল ঢাকার দারুচ্ছালাম থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০১৫ সালের ১৫ জুলাই এ কারাগারে স্থানান্তর করা হয়। একই থানায় তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য